শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

৪৪তম বিসিএসের কোটাধারীদের জন্য নতুন নির্দেশনা দিলো পিএসসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার সপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না।

পিএসসির ঘোষণা অনুযায়ী- আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি পিএসসি ছয়টি বিসিএস শেষ করার রোডম্যাপ প্রকাশ করে। তাতে ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য এ তারিখ প্রকাশ করা হয়। ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর