বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

এ দিনটায় বসন্ত উৎসব এসে মিশে যায় ভালোবাসার রঙে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চারদিকে ভোটের দামামা পেরোতে না পেরোতেই, বসন্ত উৎসব এসেছে ভিন্ন এক আমেজে।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘বসন্ত উৎসব’ করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসব উদযাপন হচ্ছে।

দলীয় সংগীত, নাচ-গান আর কবিতায় উৎসবকে বরণ করে নিচ্ছে সংস্কৃতি প্রেমীরা। অনেক তরুণীর পরনে হলুদ, বাসন্তী আর কমলা রঙের শাড়ি; মাথায় গাঁদা ফুলের মুকুট। অন্যদিকে ছেলেদের পরনে রঙিন পাঞ্জাবি । ভালোবাসা ও বসন্তের আবেশে এই পোশাকি বৈচিত্র্য যেন ঢাকার যান্ত্রিক চেহারাকে একনিমেষে মুছে দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর