বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে টানা বৃষ্টিতে মূল সড়কের কালভার্ট ধস, চলাচলে ভোগান্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টির কারণে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অন্য পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে টানা বর্ষণের কারণে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে পানির প্রচণ্ড স্রোতে কালভার্টটি ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। ধীর গতির কারণে উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘নগরের জলাবদ্ধতা ইস্যুকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তবে সব কালভার্ট মেরামতের পরিকল্পনা থাকলেও সরকারের পক্ষ থেকে বাজেট আসছে না।’

স্থানীয় এক বাসিন্দা  বলেন, ‘গত বছর থেকেই কালভার্টটির এক পাশ দেবে গিয়েছিল। তখন ফেসবুকে পোস্ট করার পর সিটি করপোরেশন শুধু টিন দিয়ে ঘিরে দিয়েছিল। দেবে যাওয়া জায়গায় বালু ও ইটের টুকরা ফেলে গর্ত ভরাট করে দিয়েছিল মাত্র।’

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল (বুধবার) রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে চান্দগাঁও, চকবাজার, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বায়েজিদ–অক্সিজেন সড়কের এক পাশ ধসে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর