শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তার রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃতদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) মো. ওয়ালিউল ইসলামকে পিঅ্যান্ডআর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আলী আশরাফকে গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত আদেশে এ পদায়ন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর