বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পিআরসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর সারাদেশে জামায়াতের স্মারকলিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেন দলটির নেতারা।

ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝব এ দেশের ১৮ কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এ দেশের মানুষ এটি হতে দেবে না।

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি। আপনি কোন্ দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পাঁয়তারা করেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।

গণভোট জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে নির্বাচনের আগে গণভোট চাচ্ছে না, আমাদের বুঝে আসে না। ওই রাজনৈতিক দল গণভোটের সঙ্গে একমত ছিল না। জনগণ গণভোট চায় বলে তারা গণভোটে আসতে বাধ্য হয়েছে। কিন্তু গণভোটের টাইম ফ্রেমের ব্যাপারে এখন যে বক্তব্য তারা দিচ্ছে, সেই বক্তব্যের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক নাই। এ দেশের মানুষ আগে গণভোট চায়, জুলাই সনদের আইনগত ভিত্তি চায় এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর