শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

২৪ এর জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রসিকিউশন ও তদন্ত বিভাগ যৌথভাবে ১১৪ জন শহীদের কবর সরেজমিনে পরিদর্শন করে।

পরে চিফ প্রসিকিউটর বলেন, যারা মনে করছেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে গেছেন, তাদের সেই ধারণা ভুল। এ পর্যন্ত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর।

অনুসন্ধানে শহীদের সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত ১৪শর বেশি হতে পারে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম আরও জানান, তদন্তের অংশ হিসেবে প্রসিকিউশন ও তদন্ত দল নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাতুয়াইলসহ বিভিন্ন গণকবর পরিদর্শন করবে। একই সঙ্গে যেসব পরিবার এখনো তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর