বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে এনজিওকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা এনজিওকর্মীকে গুলি করে ও কুপিয়ে অন্তত আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত এনজিওকর্মীকে পথচারীরা উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত এনজিওকর্মীর নাম মোহাম্মদ কাউছার (৪৫)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর এলাকার আবদুল আজিজ শেখের ছেলে। তিনি বর্তমানে বেসরকারি এনজিও সংস্থা রিকের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ব্যবস্থাপক পদে কর্মরত।

রিকের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দায়িত্বরত ব্যবস্থাপক মোহাম্মদ আরশাদ আলী বলেন, আজ বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার তিনটি সমিতি থেকে কিস্তির অন্তত আড়াই লাখ টাকা আদায় করেন শাপলাপুর ইউনিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ কাউছার। পরে ওই টাকা নিয়ে মোটরসাইকেল করে অফিসে ফিরছিলেন তিনি। এ সময় জেমঘাট থেকে শাপলাপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে একটি গুলি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে ও পিঠে আঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক রাকিবুল হোসেন বলেন, ওই এনজিওকর্মীর শরীরের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০টির মতো ছররা গুলির আঘাতে চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তাঁর হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতও আছে। তবে চিকিৎসা দেওয়ার পর এখন তিনি আশঙ্কামুক্ত। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মুঠোফোনে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর