বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জবিতে বিজয় দিবসে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে ৭১-এর রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। একইসঙ্গে ‎এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, যুদ্ধে পাকিস্তান আমাদের লাখ লাখ মানুষকে শহীদ করেছে। গতকাল রাতে আমাদের ভাইয়েরা পদদলিত করার জন্য পাকিস্তানের পতাকা আঁকতে গেলে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ একদল শিক্ষার্থী। সেই প্রতিবাদেই আমরা আজ রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করছি।

‎ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, স্বাধীনতার এতো বছর পরেও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করতে কি প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে। অথচ তারা রাতে আমাদের ভাইদের পতাকা এঁকে পদদলিত করতে বাধা দিয়েছে। এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।

এর আগে, সোমবার দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা এঁকে পদদলিত করতে প্রশাসন বাধা দিলে উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করে শাখা ছাত্রদল। এ সময় তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখেন। পরবর্তীতে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর