জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানীর মিরপুর।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
এদিন বারেক মোল্লা মোড় থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে ‘মিরপুরে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না’ এমন স্লোগান দেন দলটির কর্মীরা।