মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালোভাবে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে দেশের সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক  রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাম ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা দেন। ২০২৫ সালে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এটাই প্রথম এমন জরুরি অবস্থা ঘোষণা।

জরুরি অবস্থার পাশাপাশি হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার অনুমোদনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর পরিধিও বাড়ানো হয়েছে। নিউইয়র্কে চলতি বছর ৩ অক্টোবর পর্যন্ত ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর আক্রান্ত হয়েছেন ৯২ জন। রাজ্যের ১৮টি গ্রামীণ কাউন্টিতে টিকাদানের হার কম হওয়ায় এসব এলাকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৭ জন নিউইয়র্ক শহরের এবং ১০১ জন রাজ্যের অন্যান্য এলাকার। ১৫ জুলাইয়ের পর গ্রামীণ এলাকাগুলোতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক হাজারের বেশি হাম প্রতিরোধী টিকা দিয়েছে।

জরুরি অবস্থার আদেশে নিবন্ধিত নার্সদের সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষা নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ওষুধ বিক্রেতাদের দুই বছর বয়সী শিশুদেরও হাম, মাম্পস ও রুবেলার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া টিকা নেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য বা নিউইয়র্ক শহরের টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মতির বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার জন্য রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনও প্রয়োজন।

নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও দ্রুত হাম ছড়িয়ে পড়ছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭ জন আক্রান্ত ও পাঁচজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। আক্রান্তদের বেশির ভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ এলাকার বাসিন্দা। সোমবার পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফলে তিন দশকের বেশি সময়ের মধ্যে এটি অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রেও চলতি বছর হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ১৯৯১ সালের পর এবারই দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ আক্রান্তের খবর পাওয়া গেছে।

নিউইয়র্কে ঘোষিত জরুরি অবস্থা সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। সূত্র:  রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর