বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না: জি এম কাদের

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২২ মার্চ) সন্ধায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আমাদের পরিস্কার কথা, প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

সেনাবাহিনীকে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে মন্তব্য করা তা জনস্বার্থের অনুকূলে নয় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, প্রতিযোগিতা কমিয়ে দেয়ার রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারেন। শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা (অন্তর্বর্তী সরকার) পারবেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জনসম্মুখে থাকো। কারণ, তোমাদের যেন মানুষ ভুলে না যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পায়তারা করছে। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানেই আমাদের বাধা দেয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর