বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক এমপি অসীম কুমার উকিল-অপু উকিল দম্পতির ফ্ল্যাট ও দোকান দেখাশোনায় রিসিভার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে থাকা রাজধানীর উত্তরার সাত তলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট এবং অপু উকিলের বসুন্ধরা শপিং মলে থাকা পাঁচটি দোকান দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের মামলায় দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদ সমূহের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন। বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর