বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদে সরাসরি নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি এবং ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।

আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। গত ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) স্বাক্ষরিত স্মারকে আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬৬৯ পদের মধ্যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, নকশাকার পদে ৪১ জন, কার্যসহকারী পদে ১৪৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৬ জন, হিসাব সহকারী পদে ১১৯ জন, অফিস সহায়ক পদে ১৬১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৮১ জন এবং মালি পদে ১৮ জন নিয়োগ করা হবে।

নির্দেশনায় বলা হয়, দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোন একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোন একটি পদে আবেদন করতে পারবেন।

গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।

আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ওয়েবসাইটের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ৪/- টাকাসহ মোট ১০৪/- টাকা জমা দিতে হবে। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর  সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ অক্টোবর বিকেল ৫টায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর