বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এস আলম গ্রুপের দুই কারখানা নিলামে তুলেছে ইসলামি ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম স্টিলস, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকার চারতলা দালানসহ ৪১ দশমিক ৭৫ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামি ব্যাংক। ৮২ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটি এ কার্যক্রম হাতে নিলো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডাকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।

চট্টগ্রামের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামি ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম স্টিলস লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম মাসুদ, চেয়ারম্যান মো. আবদুস সামাদ, শেয়ার হোল্ডার মো. রাশেদুল আলম, মাসুদের স্ত্রী ও প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ফারজানা পারভীন, মো. আবদুল্লাহ হাসান, এস আলম ট্রেডিং কোম্পানি (প্রা.) লিমিটেড, প্রতিষ্ঠানের পরিচালক ওসমান গনি, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি (প্রা.) লিমিটেডের শেয়ারহোল্ডার শওকত সাদেক হোসেন, শেয়ারহোল্ডার শাহেল্লা রশিদের কাছ থেকে চলতি ২০২৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ৮১ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪৩০ টাকা বিরানব্বই পয়সা এবং আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে।

এর আগে, ২৭ এপ্রিল ২ হাজার ১৮০ কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি এবং এর আগে ২০ এপ্রিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামি ব্যাংকের একই শাখা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর