শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে, ঘোষণা জুনায়েদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

এপ্রিল মাসে  জুলাই গণঅভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান। ‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন জুনায়েদ।

উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ৩৬ শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি। পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান– এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।

জুনায়েদ আরও বলেন, এই পরিস্থিতিতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।

নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব উল্লেখ করে জুনায়েদ বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধিত্ব দেখা যায় অন্তর্বর্তী সরকারে। এরপর ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে। তবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণার আগেই আন্দোলনে নেতৃত্ব দেয়া একটি পক্ষ ওই দলে না থাকার ঘোষণা দিয়েছিল।

তাদের মধ্যে অন্যতম জাতীয় নাগরিক কমিটির (জানাক) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। চীন থেকে এক ফেসবুক পোস্টে ওই দলে না থাকার ঘোষণা দিয়েছিলেন তিনি।-যমুনা

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর