বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমন ও তানভির এর অভিষেক

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

মেহেদি হাসান মিরাজের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে  কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয়েছে পারভেজ ইমন এবং তানভীর ইসলামের। তারা দুইজনই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুদিন আগেই অভিষেক হয়েছে। এবার ওয়ানডেতেও অভিষেক হলো তাদের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬টি টি–টোয়েন্টি খেলেছেন তানভীর। এই ছয় ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। এদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।

ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর