বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রেজাউল করিম রেজার জন্মদিন আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

আজ ১৩ মার্চ তরুণ কবি, গল্পকার, সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সিনে ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রজগত, চিত্রজগত ডটকম ও সংবাদচিত্র ডটকম-এর সম্পাদক রেজাউল করিম রেজার জন্মদিন।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন উত্তর পাঁচআনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী, পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম মোয়াজ্জেম হোসেন খান এবং মরহুম বেগম রেজিয়া হোসেনের পাঁচ পুত্র ও তিন কন্যার মধ্যে রেজাউল করিম রেজা জ্যেষ্ঠ।

শৈশবে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বাবুরাইলে বেড়ে উঠেন তিনি। নারায়ণগঞ্জ শহরের ৯নং দেওভোগ সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। গণবিদ্যা নিকেতন (উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক, আর সরকারী তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই তিনি সাংবাদিকতা পেশায় নাম লেখান। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জের সাপ্তাহিক বিষের বাঁশি পত্রিকায় লেখালেখি শুরু করেন। নারায়ণগঞ্জে সাপ্তাহিক খবরের পাতায় (বর্তমানে দৈনিক খবরের পাতা) বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ সালে বাংলার বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক লালসবুজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্যদিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন রেজাউল করিম রেজা।

পরবর্তীতে দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রাইম, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক গণজাগরণ ও দৈনিক ঊষার বাণীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডেইলি প্রেজেন্ট টাইমস-এ চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্যপদ লাভ করেন। ২০০২ সালে বাচসাসের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাচসাসের বর্তমান কমিটিতেও রয়েছেন। তিনি একাধিকবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রেজা ‘ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফিল্ম ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সজ্জন ও স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে রেজাউল করিম রেজার বিশেষ খ্যাতি রয়েছে।

২০০৩ সালে রেজার নেতৃত্বে ঢাকায় কর্মরত বিনোদন সাংবাদিকদের বহুল আলোচিত সংগঠন ‘ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) প্রতিষ্ঠিত হয়। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মীনি একজন স্কুল শিক্ষক। তাদের দুই পুত্র সন্তান রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর