মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাকসু নির্বাচন: ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম। একইসঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।

এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ ছাড়াও, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও আজ শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর