মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড় ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

পঞ্চগড় জেলার সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন  করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়।

পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটকৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।

বিজিবি ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে  নিয়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর