বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ দিন আবহাওয়ার পূর্বাবাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

আজ সারাদেশে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে  সিলেট ও ময়মনসিংহে অঞ্চলে বৃষ্টি হতে পারে।

লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় এবং মৌসুমি বায়ু সারা দেশের ওপর বিস্তার লাভ করায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে। আগামী ৫ দিনের পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী ৮ ও ৯ জুনের দিকে কিছু জায়গায় তাপপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অফিস ৩১ মে থেকে  ৪ জুন পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী দুই দিন ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ ছাড়া বান্দরবানে সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টি হয়।

গত দুই দিনে ভারী বৃষ্টি ও উচ্চ জোয়ারের কারণে লক্ষ্মীপুর ও কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ায় ৭৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ৩০০ মিটার ধসে পড়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পটুয়াখালী ও কক্সবাজার জেলায় দুই সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। সারা দেশের মতো ঢাকায়ও গভীর নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়। এতে নিউমার্কেট, কাজীপাড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহান হাজারো মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর