বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজয় দিবস ঘিরে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর (রোববার) রাজধানী ঢাকার কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন/যুব র‌্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে সকাল ৭টায় অনুষ্ঠিতব্য এ র‌্যালি শাহবাগ, কাঁটাবন, সাইন্স ল্যাব ও কলাবাগান হয়ে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গিয়ে মিলিত হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এ র‌্যালিতে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।

এ ছাড়া দেশব্যাপী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর