বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

দুর্নীতি ও সাজানো রায় প্রদানসংক্রান্ত মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক মো. সানাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে খায়রুল হকের ১০ দিন রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া।

মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ২০১২ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিষয়ে বেআইনিভাবে রায় লেখেন। ওই রায়ে পরবর্তীতে বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন সই করেন।

গত বছরের ২৭ আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। একজন আইনজীবী মামলাটি করেছিলেন।

এরপর গত ২৩ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর ১৩ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর