মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে-চিফ প্রসিকিউটর আমিনুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এ পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, তদন্তের খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। লক্ষ্য হলো, কোনো প্রকৃত অভিযুক্ত যেন বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন মামলায় আসামি না হন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই তাদের দাবি ছিল নিহতের প্রকৃত সংখ্যা ও তথ্যের একটি অংশ অনুপস্থিত রয়েছে। তার অভিযোগ, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরে নিহতদের লাশ গুমের চেষ্টা করা হয়েছিল। ফলে তদন্ত প্রতিবেদনে সেই সব ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত হয়নি। তবে যাদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে সংরক্ষিত ছিল, সেই ৬১ জনের তথ্যই তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি।

এ সময় হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মুফতি হারুন ইজহারসহ সংগঠনটির একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে শাপলা চত্বর হত্যাকাণ্ড সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারের নামও রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর