সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘সর্বজনীন পেনশন বার্তার’ ১ম সংখ্যার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিউজ বুলেটিন ‘সর্বজনীন পেনশন বার্তার’ ১ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন অর্থ প্রতিমন্ত্রী  ওয়াসিকা আয়শা খান এমপি |

অর্থ প্রতিমন্ত্রী বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশা প্রকাশ করেন যে, এ বুলেটিনের মাধ্যমে সর্বজনীন পেনশন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে জনগণ আরো বিস্তারিত জানতে পারবে এবং উপকৃত হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধকরণে সরকারের সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসনীয় ভূমিকার প্রতি প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাজের প্রশংসা করেন এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আজ ২৯ এপ্রিল (সোমবার)  জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে ‘সর্বজনীন পেনশন বার্তা’ শিরোনামে বুলেটিনের ১ম সংখ্যা প্রকাশ করা হয়। এ উপলক্ষে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব ওয়াসিকা আয়শা খান এমপি। এ সময় অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব কবিরুল ইজদানী খান, অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিবগণ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন কার্যক্রম ও হালনাগাদ অবস্থা অর্থ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি আরো জানান , আজ ২৯ এপ্রিল ২০২৪ তারিখ সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সংখ্যা ১ লক্ষ মাইলফলক অতিক্রম করেছে। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনের এ সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সর্বজনীন পেনশন স্কিমে জনগণকে উদ্বুদ্ধকরণে কার্যকর ভূমিকা রেখেছেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ  প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর