বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুর্যোগপূর্ণ এলাকায় মুজিবকিল্লা স্থাপন করেছে শেখ হাসিনার সরকার : অর্থ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ের কবলে যারা পড়েছিলেন তারাই জানেন ওই দিনের ভয়াবহতা। সেই সময় বাতাসে ভাসছিল মানুষের কান্নার আহাজারি, কিন্তু সে সময়কার সরকার প্রধান তখন ঘুমচ্ছিলেন|তখনকার সরকারের অবহেলায় সেইদিন এক লাখ ৩৮ হাজার মানুষ প্রাণ হারায়। সেইদিন জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ছুটে এসেছিণের ত্রাণ নিয়ে।

শনিবার(২৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শতাব্দীর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ৯১ সালে নিহতদের স্মরণে বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাংলাদেশেও গরম অনুভূত হচ্ছে। ভবিষ্যতে এ উষ্ণতা আরও বাড়তে পারে। তাই এখনই এর সমাধান খুঁজে বের করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। এখন আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে সরকার প্রচার করে। দুর্যোগ মোকাবিলায় প্রতিটি এলাকায় মুজিবকিল্লা স্থাপন করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন। এখন সরকারের জলবায়ু বিষয়ক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রও প্রশংসা করে।

স্মরণ সভা উদযাপন পরিষদের সভাপতি ফরিদুল কবিরের সভাপতিত্বে ও ইউপি সদস্য ছৈয়দ নুর ও আলমগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডা. নাছির উদ্দিন মাহমুদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আবুল মনছুর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  আবুল বশর, মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙ্গালী,কেন্দ্রীয় আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য রাহুল দাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর