বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তীব্র তাপপ্রবাহে বিপাকে বোরো চাষিরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন

দেশজুড়ে চলমান মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণের জেলা নড়াইলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন জেলার বোরো চাষিরা। তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট। আবার শ্রমিক পাওয়া গেলেও গুণতে হচ্ছে বেশি টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ১৭০ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৫০ হাজার ২৩০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিন মাঠে গিয়ে দেখা যায়, গরমের কারণে ভোর থেকেই ধান কাটা শুরু করেছেন অনেক চাষি। তবে কিছু সময় কাজ করার পরেই হাঁপিয়ে উঠছেন তারা। ঘামে ভিজে যাচ্ছে পরনের কাপড়।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর