শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আসাদুজ্জামান নূরকে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের কিল-ঘুষি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে এসে তোপের মুখে পড়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে তাদের দেখে ক্ষিপ্ত হন ওই হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী।
এ সময় মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তারা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন।
পরে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএসএমএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর