বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:১৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমন্বয়কের দায়িত্ব পালনকারীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে জনসম্মুখে এসে তারা এই ঘোষণা দেন।

সভা চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নূর নবী নিজেকে পুনরায় সমন্বয়ক ঘোষণা দেন, এতে কনফারেন্স রুমে উপস্থিত থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

সভা শেষে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কোনো সমন্বয়কের স্থান নেই, সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় বহন করবে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা লিখিত আকারে প্রশাসনের কাছে থেকে দাবি জানিয়েছিলাম। কয়েকজন এসে আমাদের দাবিকে উপেক্ষা করে অতীতে বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রসঙ্গ নিয়ে আসে। যা চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়।

তিনি আরও বলেন, এর আগেও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে তার বিভিন্ন দিকে মোড় ঘুরিয়েছে। সমন্বয়ক পরিচয় দিয়ে সব জায়গায় তারা এসব করে নেয়। আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোনো সমন্বয়ক নেই, এটা স্পষ্ট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর