বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টায় রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের হয়।
মোয়াজ্জেম হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন। তিনি বলেন, আটকের পর ডিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর