শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তে বাবা-মেয়েসহ আটক ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্যসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তার মধ্যে দুজন বাবা-মেয়ে ও বাকি দুজন বাংলাদেশি মানব পাচারকারীর চক্রের সদস্য। 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

এর আগে সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।

জানা যায়, শুক্রবার সকাল ১১টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫৪/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়পুর মনতলা নামক স্থানে বিজিবির টহল দল সীমান্তের অভ্যন্তরে একজন ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য ও বাংলাদেশি চারজনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথের সহযোগীতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানবপাচার করে আসছিল। শুক্রবার সকালে পাচারের উদ্দেশ্যে আনা বাংলাদেশি নাগরিক প্রিয়াংকা দেবনাথ তার বাবা পরিমল দেবনাথসহ তাদের সীমান্ত থেকে আটক করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর