শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ময়মনসিংহে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাকবলিত ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় দুর্গম এলাকার পানিবন্দি পরিবারগুলোতে ত্রাণ বিতরণ করেন তারা। 

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি ও বতিহালা গ্রামে এই ত্রাণ বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল লেনিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এই ত্রাণ বিতরণ করে।এর আগে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দি নারী ও শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ধোবাউড়া উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীকালও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া, বাঘবেড়, সদর ও গোয়াতলা চার ইউনিয়নের প্রায় সাড়ে ৯ হাজার পরিবারের প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দি। তবে উপজেলার অন্য তিনটি ইউনিয়নে বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে। এতে ১১ হাজার হেক্টর ফসল, ৩৩ কোটি টাকার মাছ এবং ১৪ কিলোমিটার পাকা সড়ক পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, বন্যাদুর্গতদের মধ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে। আশা করছি দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর