বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম কলেজে ছাত্রদল-শিবিরসহ সব দলের কর্মকাণ্ড নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ে কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড কেউ পরিচালনা করলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করব। তারা আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। এতে ছাত্রদলের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। যদিও হামলার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ছাত্রশিবির। একপর্যায়ে কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। এ দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ কলেজ ক্যাম্পাসে মিছিল-মিটিং করে। এরপর কলেজ কর্তৃপক্ষ বসে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজের অবস্থান। পাশাপাশি রয়েছে সরকারি হাজী মোহাম্মদ মসিন কলেজ। দীর্ঘ সময় ধরে কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে কলেজ দুটির নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ। এরপর থেকে কলেজ দুটিতে আধিপত্য বিস্তারের চেষ্টায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর