সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে’র রায় ১৯ নভেম্বর, অপেক্ষায় বিশ্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো শি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল ফিলিপাইন ও অস্ট্রেলিয়া ইরানে বাস দুর্ঘটনায় প্রাণহানি ১২, আহত ১৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে’র রায় ১৯ নভেম্বর, অপেক্ষায় বিশ্ব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে হওয়া বহুল আলোচিত গণহত্যা মামলার রায়ের দিনক্ষণ নির্ধারণ করেছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে এই প্রথম কোনো আন্তর্জাতিক আদালত এ ধরনের চূড়ান্ত রায় দিতে যাচ্ছে। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলার রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।

আইসিজে-এর ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি। ফলে আগামী ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায় কেবল মিয়ানমারের ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক ন্যায়বিচার এবং অন্যান্য বৈশ্বিক সংঘাতের ক্ষেত্রেও একটি যুগান্তকারী আইনি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মামলার শুনানির প্রক্রিয়ায় গাম্বিয়া এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালো তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে, রাখাইনে সামরিক বাহিনীর সুপরিকল্পিত হামলা, গ্রাম পুড়িয়ে দেওয়া, নির্বিচারে হত্যা এবং নারী ও শিশুদের ওপর চালানো নারকীয় সহিংসতার বিবরণ তুলে ধরা হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে গিয়ে আইসিজে-র ক্লোজড ডোর সেশনে সরাসরি সাক্ষ্য দেন বেশ কয়েকজন রোহিঙ্গা ভুক্তভোগী। অন্যদিকে, মিয়ানমার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের সামরিক পদক্ষেপকে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও বিদ্রোহী দমনের অংশ বলে দাবি করেছে।

আইসিজে-র এই রায়ের মাধ্যমে দীর্ঘকাল ধরে বিচারহীনতায় ভুগে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ন্যায়বিচার ও তাদের মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আশার আলো দেখছেন। এছাড়া বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক আইনের মানদণ্ডে এই রায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সোর্স: দ্য গার্ডিয়ান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর