মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে শ্রমিকদের চিকিৎসায় বড় উদ্যোগ, শিল্পাঞ্চলে হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল জাপান-তুরস্কে পোশাক রপ্তানিতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি স্বাক্ষরিত হলো ২০২৭ সালের হজ চুক্তি, বাংলাদেশিদের জন্য কোটা ৮৩,৫০০ এলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নামছে বাজার মনিটরিং সিপাহি-জনতার বিপ্লব, সংহতি ও শহীদ জিয়ার কালজয়ী নেতৃত্ব অর্জিত শিক্ষা ও দক্ষতাকে নিজ দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

 জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

আজ মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।এর আগে আজ সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা করেন তিনি।

আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর