সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির শেখ হাসিনা বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী তরুণ ও নারীরা কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শেখ হাসিনা বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন , তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরণা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়া পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের নূন্যতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।

রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হ্যতার করার পরেও পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন।

হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এদেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে সবসময়ই থাকবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণ করে তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর