বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন এল-সাইয়েদ পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা যুক্তরাষ্ট্রের আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিলো ডেমোক্র্যাটিক পার্টি শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন

পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
‎
আজ ‎বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।

নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন এর সঠিক তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউননিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইসুকৃত পিস্তুল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে কথা বলে পারিবারিক কলহ ছিল না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর