সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা মাদক থেকে যখন টাকা পাচ্ছেন না তখন লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি শাড়ি-কাণ্ডে বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা, তানজিন তিশাকে আদালতে তলব লক্ষ্মীপুর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা ‘বিরোধীদলে থাকতেই বসতভিটায় কবরে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত?’: ডা. তাসনিম জারা বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি গাড়িতে গুলির ঘটনায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলা চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক থাকবেন তিনি।

তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ এর ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন৷

সূত্র জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মেয়র প্রার্থী হিসেবে তাঁকে জয়ী হিসেবে ঘোষণা করে রায় দেন আদালত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর