মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক ২৭ অক্টোবর রাজধানীতে পাকিস্তানি নাগরিক ও ধানমন্ডিতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৬৬ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৬৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আচজ মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে দুই জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

অক্টোবরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১১২ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর