মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক ২৭ অক্টোবর রাজধানীতে পাকিস্তানি নাগরিক ও ধানমন্ডিতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৬৬ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

আজ মঙ্গলবার ( ২০ অক্টোবর)   এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন (গেজেট) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযান এবং নিজের লাইসেন্স করা অস্ত্র বহনের প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানেই তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার ওই ঘোষণার পরদিনই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ কার্যকর হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর