বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে দেওয়া আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ জন বলে জানানো হয়েছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন নেপাল সেনাবাহিনীর সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা রয়েছেন।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যার পরিস্থিতি ও উদ্ধার অভিযান নিয়ে নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য প্রকাশ করছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর