নির্দেশনায় আরো বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ ও ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটারসহ সব আইসিটি যন্ত্রপাতির শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া ইউএসবি ড্রাইভ বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান নিশ্চিত করা, অজানা উৎসের ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা, কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।