সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তদন্তে হাইকোর্টে রিট নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, প্রাণ গেল ১ জনের আজ থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন ১৮ মন্ত্রীর ‘বিশেষ নিরাপত্তা’ সুবিধা বাতিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ানো হলো চার সমুদ্রবন্দরে ৩ নম্বর, নদীবন্দরে ১ নম্বর সংকেত জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে অংশ নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত হলো এসএসসির ফল প্রকাশের তারিখ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭৩০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫টি শিশু।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৭ হাজার ৬৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর