ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ৬০ দিনের মধ্যে
নিউজ ডেস্ক |
মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজের কোনো অভিযোগ উঠলে এখন থেকে তা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগ ঝুলে থাকা বন্ধে এ বিষয়ে নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রবিবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারি ও জবাবদিহি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। মব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে এই এক পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।