বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে: ইরানের সেনাবাহিনী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে, তবে এবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

 এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও যোগ দেবেন।

অন্যদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচির দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত। জেনারেল শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তার কথায়, মার্কিনিরা যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে নিজেদের ইচ্ছায় পারবে না। এর জন্য তাদের ইহুদিবাদীদের অনুমতি লাগবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর