শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের অভ্র ৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় চীনা অভিনেত্রী পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর আমিনুল পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রুহুল কবির রিজভী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ জন

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

বেশ কয়েকদিন ধরে চলমান ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আজ শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।

নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোল।

সূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর