রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ ন্যাশনাল ব্যাংকের ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় : স্পিকার সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল: হাইকোর্ট আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ ন্যাশনাল ব্যাংকের

বিশেষ সংবাদদাতা মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে ব্যাপক ঋণ অনিয়ম,মালিকানা পরিবর্তন, সুশাসনের অভাব ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 

অতীতে বিভিন্ন সময় পর্ষদ পুনর্গঠন ও নিয়ন্ত্রণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক একাধিকবার জরুরি সহায়তা দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে তারল্য সহায়তাও সেই ধারাবাহিকতার অংশ।

২০২৪ সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক তৃতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছিল। সেই পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের। এর আগে শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফ ও ঋণ পুনর্গঠন নিয়ে ব্যাংকটি আলোচনায় ছিল।

বিধিনিষেধের কারণে ফেনী-৩ আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় ন্যাশনাল ব্যাংক পিএলসি-র পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।

মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।

বর্তমানে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ও বিভিন্ন উপায়ে টিকে থাকার লড়াই করছে।

ভবন ভাড়া দিয়ে আয় করার চেষ্টা- 

বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংক রাজধানীর পান্থপথে নির্মাণাধীন নিজস্ব ‘টুইন ভবন’-এর একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আয় করতে চায়।

ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর তা শুধু নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা আর্থিকভাবে লাভজনক হবে না—এমন বিবেচনায় ভবনটি ভাড়া দিয়ে ব্যাংকের আয় ও আর্থিক সক্ষমতা বাড়ানোর অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকটি।

ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালক  বিষয়টি নিশ্চিত করেছে ।

ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যাংক কীভাবে ব্যবসা পরিচালনা করবে এবং কী কী উপায়ে আয় করতে পারবে, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আইনের বর্তমান বিধান অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের নিজস্ব ভবন ভাড়া দিয়ে আয় করার সুযোগ নেই।

তবে ন্যাশনাল ব্যাংককে ভবন ভাড়া দিয়ে আয় করার বিশেষ সুযোগ দিতে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে গত ২৯ জুন সরকারকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুধু নিজস্ব ব্যবহারের শর্তে ন্যাশনাল ব্যাংক ঢাকার পান্থপথে ‘এনবিএল টুইন টাওয়ার’ নামে প্রস্তাবিত প্রধান কার্যালয় ভবনের নির্মাণকাজ শুরু করে।

বর্তমানে ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। এ কারণে ব্যাংকটির ব্যালান্স শিট অপটিমাইজেশন, ব্যয় সাশ্রয় এবং মূলধন পর্যাপ্ততা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ এনবিএল টুইন টাওয়ারের টাওয়ার-২ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

ব্যাংকটির মতে, এ উদ্যোগ নন-ফান্ডেড আয়ের একটি টেকসই উৎস তৈরি করবে, স্থায়ী সম্পদ থেকে আয় বাড়াবে, আর্থিক ভিত্তি শক্তিশালী করবে এবং পরিচালনাগত প্রয়োজন পূরণে সহায়তা করবে।

এ ছাড়া ব্যাংকটির স্থাবর সম্পত্তির পরিমাণ নির্ধারিত সীমা ৩০ শতাংশ অতিক্রম করেছে। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, একটি ব্যাংক সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত স্থাবর সম্পত্তি নিজের কাছে রাখতে পারে।

ভবনের নির্মাণকাজে ধীরগতি-

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৩ সালের ডিসেম্বরে পান্থপথে ৬৪ কাঠা জমির ওপর ন্যাশনাল ব্যাংকের টুইন টাওয়ার প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পটিতে তিনটি বেজমেন্টসহ ১২তলা দুটি টাওয়ার থাকার কথা। দক্ষিণ কোরিয়ার হিরিম প্রকল্পটির নকশা করে। নির্মাণকাজের জন্য ডোঙ্গা ও স্থানীয় প্রতিষ্ঠান এমএস কনস্ট্রাকশনকে নিয়োগ দেওয়া হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক ন্যাশনাল ব্যাংকের ওই ভবন এলাকায় গিয়ে দেখতে পান, টুইন টাওয়ারের মধ্যে টাওয়ার-১ এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে। সেখানে দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, এই ভবনেই ন্যাশনাল ব্যাংক তাদের অফিস কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে। তবে কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। অর্থ ছাড়ও ধাপে ধাপে করা হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে ব্যাংকটি যে ভবনটি ভাড়া দিতে চায়, সেটির কাঠামো নির্মাণ করা হলেও সেখানে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

আইনি অব্যাহতির বিরোধিতা –

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক নিজস্ব কার্যালয় হিসেবে নির্মিত ভবন এভাবে ভাড়া দিতে পারে না। কারণ ভবন ভাড়া দিয়ে ব্যাংকের আয় করার বিধান নেই।”

সাবেক ব্যাংকার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “সরকারের এ ধরনের অনুমোদন দেওয়া ঠিক হবে না। কারণ ব্যাংকটিতে নানা ধরনের অনিয়ম হয়েছে এবং এর আর্থিক অবস্থার দিন দিন অবনতি হয়েছে। ব্যাংক কোম্পানি আইনে কোনো ব্যাংক এভাবে ভবন ভাড়া দিয়ে আয় করবে—এমন কিছু বলা নেই। তাই আমার মতে, এ অনুমোদন দেওয়া উচিত নয়।”

আর্থিক অবস্থার অবনতি-

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকের বেশি খেলাপি হয়েছে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের অর্থ ফেরত দেওয়াতেও জটিলতা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মার্চ প্রান্তিকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপি হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। এর বেশির ভাগই মন্দ ঋণ।

ব্যাংকটির প্রভিশন ঘাটতি প্রায় ২০ হাজার কোটি টাকা।

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার কোটি টাকার বেশি। একই সময়ে ব্যাংকটির সিআরএআর ঘাটতি ছিল ৬ দশমিক ১১ শতাংশ। অথচ আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানদণ্ড অনুযায়ী ব্যাংকগুলোর ন্যূনতম সিআরএআর ১২ দশমিক ৫ শতাংশ থাকা বাধ্যতামূলক।

ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বছরের পর বছর পর্যাপ্ত মূলধন ছাড়াই দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবসা পরিচালনা করছে।

তিনি বলেন, মূলত শিকদার গ্রুপের যোগসাজশে বিভিন্ন গ্রুপ নানা সময়ে ব্যাংকটি থেকে অর্থ বের করে নিয়ে যায়। ঋণ নেওয়া হলেও সেই অর্থ আর ব্যাংকে ফেরত আসেনি। এতে ধীরে ধীরে ব্যাংকটির খেলাপি ঋণ বাড়তে থাকে। একসময় ব্যাংকটি বড় ধরনের প্রভিশন ও মূলধন ঘাটতিতে পড়ে।

গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থাহীনতা-

ব্যাংকটির পরিচালনা পর্ষদে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রভাব ও পরিবারের আধিপত্য, নিয়ম বহির্ভূতভাবে বড় অঙ্কের ঋণ প্রদান এবং আয়ের তুলনায় খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। এছাড়া গ্রাহকদের জমাকৃত টাকা সময়মতো ফেরত দিতে না পারা এবং বিভিন্ন শাখায় টাকার জন্য গ্রাহকদের বিক্ষোভ বা তালা লাগানোর মতো ঘটনা আস্থাহীনতাকে আরও ঘনীভূত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন শেয়ার হোল্ডার বলেন- দীর্ঘদিন ধরে আর্থিক অব্যবস্থাপনার কারণে ব্যাংকে গুরুতর তারল্য সংকট দেখা দেয়। এতে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হওয়ায় সামগ্রিকভাবে শেয়ারহোল্ডার ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

 ২০২৪ এর আগস্টে বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু যখন ব্যাংকটির চেয়ারম্যান পদে বসেন তখন আশাবাদি হয়েছিলাম যে, ব্যাংকটি ঘোরে দাঁড়াবে কিন্তু উনি পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে নতুন সংকট সৃষ্টি হয়।

বর্তমান চেয়ারম্যান মেলিতা মেহজাবিন নিজের ব্যাংকিং সেক্টরে এর আগে ক্রাইসিস মোমেন্টে কোন অভিজ্ঞতা না থাকা সত্তেও  একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিচ্ছেন না। বৈধ শেয়ার হোল্ডারদের বোর্ডে প্রবেশে বাধা প্রদান করেন। উনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারনে ব্যাংকে পর্যাপ্ত সময় দেন না। আমরা চাই  অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকের দায়িত্বে আসুক। 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর