মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

কোনোভাবেই আমাদের শ্রদ্ধায় নেতা প্রধানমন্ত্রীর (তারেক রহমানের) আমি বন্ধু না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমি বিএনপির সাধারণ একজন কর্মী।  

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার পরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির কর্মী হিসেবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের বহুবার আমার সাক্ষাত হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে।

মীর শাহে আলম আরও বলেন, তিনি আমাকে চিনেন, ব্যক্তিগতভাবে জানেন। এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। তার সাথে আমার বয়সের অনেক তারতম্যও রয়েছে। সব মিলিয়ে এইযে মানুষের সামনে যদি উপস্থাপন করা হয়, তারেক রহমানের বন্ধু শাহে আলম এটা করলো-এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।

এসময় তিনি আরও বলেন, আমি আমার মন্ত্রণালয়ে কাজ করছি খুব স্বাচ্ছন্দ্যে। কারণ আমার সৌভাগ্য মন্ত্রণালয়ের মন্ত্রী দলের মহাসচিব। উনি দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি। মির্জা ফকরুল ইসলাম আলমগীর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে আমি উনার বয়স অনেক ছোট নবীন হলেও, উনি আমাকে ছাড়া কোন সিদ্ধান্ত নেন না। যেকোনো বিষয়ে উনি আমাকে ডাকেন অথবা খবর দেন। আমি গিয়ে উনার কাছে বসলে উনি বলেন, আমরা এটা এইভাবে করতে চাচ্ছি। আমরা সম্মিলিতভাবেই মন্ত্রণালয় পরিচালনা করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর