শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময়, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল এ্যাটাচে রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিস্তা ব্যারেজ মহা পরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর, এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষ উল্লেখ করেন যে, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর