বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলের হাইফার শিল্প স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আজ সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা শহরের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে এই আঘাত হানা হয়েছে বলে তারা দাবি করেছে। 

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বাহিনীর সদস্যরা শত্রুপক্ষের হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, হাইফার অনুরূপ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও অভিযোগ করে,  ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনা ও তেল-শিল্পকে লক্ষ্যবস্তু করে একটি বিপজ্জনক পরিস্থিতির সূচনা করেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে তাদের প্রতিক্রিয়ার পরিধি মধ্যপ্রাচ্যের সব জ্বালানি-সম্পর্কিত স্থাপনা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

আইআরজিসি আরও বলেছে, এই অঞ্চলে যে অগ্নিসংযোগমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার মূল উসকানিদাতা আমেরিকাকেই বহন করতে হবে।

হাইফা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী, যেখানে তেল শোধনাগার, রাসায়নিক শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর