রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পশ্চিমা মিডিয়াগুলো গণমাধ্যম নয়, মানুষকে বোকা বানানোর মাধ্যম: ভ্লাদিমির পুতিন ভাঙ্গায় সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা দেশে এসেছে হজের ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

দেশে নতুন করে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩ শিশু মারা গেছে।

আজ শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩। এই সময়ে ৯০৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৫ হাজার ৭০৫ রোগী, যাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর